না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,০৮৩
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, এক বান্দা নিজের উপর অত্যাচার করছিল। এমতাবস্থায় তার কাছে মৃত্যূ উপস্তিত হলে সে তার পরিবার-পরিজনকে বললঃ যখন আমি মৃত্যুবরণ করি তখন তোমরা আমাকে পুড়ে ফেলবে এবং ছাই করে ফেলবে। তারপর আমাকে বাতাসে সাগরে ফেলে দেবে। আল্লাহর কসম, যদি আল্লাহ তা’আলা আমার উপর ক্ষমতা পান তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যা তাঁর সৃষ্টির কাউকেও দেননি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তার পরিবার-পরিজন তাই করল। (আল্লাহ তা’আলা কিয়ামতের দিন) ঐ ব্যক্তিকে বলবেন, যে নিজের কিছু অংশ বিনষ্ট করে দিয়েছিলে 'তুমি তা ফিরিয়ে দাও' তখন সে দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ তা’আলা জিজ্ঞাসা করবেন “তুমি কেন এরূপ করেছিলে? সে বলবে, তোমার ভয়ে! অতঃপর আল্লাহ তা’আলা তাকে ক্ষমা করে দিবেন।