Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,০৮৯

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন লোকজন তিনদল হয়ে হাশরের মাঠে উপাস্থিত হবে। একদল তারা বেহেশতের আশা রাখবে আর একদল তারা দোযখের ভয়ে ভীত থাকবে তারা দুই দুইজন, তিনি তিনজন, চার চারজন, দশ দশজন এক এক উটে আরোহণ করে আসবে। আর অবশিষ্ট লোকদেরকে অগ্নি তাড়িয়ে আনবে। অগ্নি তাদের সাথে দ্বিপ্রহরে অবস্থান করবে যেখানে তারা দ্বি-প্রহরের সময় অবস্থান করবে। তাদের সাথে রাত্রে অবস্থান করবে যেখানে তারা রাত্রে অবস্থান করবে। তাদের সাথে সকালে অবস্থান করবে যেখানে তারা সকালে অবস্থান করবে। তাদের সাথে সন্ধায় অবস্থান করবে যেখানে সন্ধায় অবস্থান করবে।

ছবি বানান