না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,১৭৫
মাহমূদ ইবনু গায়ালান (রহঃ) ... সামুরা (রাঃ) বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বিলাল (রাঃ)-এর আযান এবং এই শুভ্রতা যেন তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলে না দেয়, যতক্ষন না এ রকম, এ রকমভাবে প্রভাতের আলোর রেখা প্রকাশ পায় অর্থাৎ দিগন্তে। আবূ দাঊদ (রহঃ) বলেন যে, এরপর তিনি স্বীয় হস্তদ্বয় লম্বালম্বিভাবে ডানে বামে ছড়িয়ে দিলেন।