Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,১৮৩

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন যে, আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, আমি তাঁকে বললাম, আপনি আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওম পালন করতে শুরু করতেন তখন আমরা মনে মনে বলতাম যে, তিনি হয়ত সাওমই পালন করতে থাকবেন। আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখন আমরা মনে মনে ধারণা করতাম যে, হয়ত সাওম ভঙ্গই করতে থাকবেন। আর তিনি শা’বান মাস অপেক্ষা অন্য কোন মাসে এত অবিক সাওম পালন করতেন না। উনি অল্প কিছু দিন ব্যতীত প্রায় পুরো শা’বান মাসই সাওম পালন করতেন।

ছবি বানান