না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,১৯২
তিনি বলেন যে, আমরা আম্মার (রাঃ)-এর কাছে ছিলাম, এমন সময়ে একটি ভুনা বকরী নিয়ে আসা হল। তিনি বললেন খাও। তখন উপস্থিত লোকদের একজন পাশে সরে গেলেন এবং বললেন যে, আমি সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন করছি। তখন আম্মার (রাঃ) বললেনঃ যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন করল সে আবূল কাসিম [রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]-এর অবাধ্যতা করল।