না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,২২৫
রবী’ ইবনু সুলায়মান (রহঃ) ... আবূ উমামা বাহীলি (রাঃ) বর্ণনা করেছেন যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমাকে এমন একটি ইবাদাতের নির্দেশ দিন যা দ্বারা আল্লাহ আমার উপকার করবেন। তিনি বললেনঃ তুমি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম)-কে আকড়ে ধর, যেহেতু এর কোন বিকল্প নাই।