না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,২৩৪
আমির ইবনু সা’অসা’আ গোত্রের মুতাররিফ (রহঃ) নামক জনৈক ব্যক্তি বর্ণনা করেছেন যে, উছমান ইবনু আবুল আস (রাঃ) তাকে পান করাবার জন্য দুধ আনালে তিনি বললেন যে, আমি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছি। তখন উছমান (রাঃ) বললেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, সাওম ঢাল স্বরূপ, তোমাদের যুদ্ধে ব্যবহৃত ঢালের ন্যায়।