না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,২৪৪
ইবনু মাসউদ (রাঃ) একদা আরাফাতে উছমান (রাঃ) এর সাথে সাক্ষাৎ করলেন। তিনি ইবনু মাসউদ (রাঃ) কে নির্জনে নিয়ে গিয়ে বললেন যে, তোমার কি কোন যুবতীর প্রয়োজন আছে যাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব? তখন আব্দুল্লাহ (রাঃ) আলকামা (রহঃ)-কে ডেকে তার কাছে বর্ণনা করলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে ফেলে। কেননা বিবাহ দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে। আর যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে না সে যেন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করে, যেহেতু সাওম তার কামভাব দমনকারী।