না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,২৬২
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন যিনি গাছের ছায়ায় (বসা) ছিলেন আর তার উপর পানি ছিটানো হচ্ছিল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, তোমাদের এ সাথীর কি হল? তারা উত্তর দিল, ইয়া রাসুলাল্লাহ! সে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছিল, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরকালীন অবস্থায় সাওম পালন করা সওয়াবের কাজ নয়। তোমরা আল্লাহ প্রদত্ত সুযোগের সদ্ব্যবহার কর; যে সুযোগ আল্লাহ তা’আলা তোমাদের দিয়েছেন, তোমরা তা গ্রহণ কর।