না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,২৬৭
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কা অভিমুখে রওয়ানা হলেন এবং সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করেই কুরাউল গামীম নামক উপত্যকা পর্যন্ত পৌছলেন। সাহাবীগণও সাওম পালন করতে লাগলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে সংবাদ পৌঁছল যে, সাহাবীদের জন্য সাওম পালন করা কষ্টদায়ক হয়ে পড়েছে। তখন তিনি আসরের পরে এক পেয়ালা পানি চাইলেন এবং তা পান করে ফেললেন। আর সাহাবীগণ (এ দৃশ্য) দেখছিল এবং কিছু সাহাবী সাওম ভঙ্গ করে ফেললেন আর কিছু সাহাবী সাওম পালন করতে থাকলেন। যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে সংবাদ পৌঁছল যে, কিছু সাহাবী এখনো সাওম পালন করেছেন তিনি বললেন যে, তারা অপরাধী।