না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,২৮০
তিনি বলেন যে, আমি কোন প্রয়োজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলাম। তখন তিনি দ্বিপ্রহরের আহার করছিলেন। তিনি বললেন, খেতে এসো। আমি বললাম, আমি তো সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছি। তিনি বললেন, কাছে এসো; আমি তোমাকে সাওমের বিধান সম্পর্কে অবহিত করব। আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে সাওম মুলতবী এবং অর্ধেক সালাত (নামায/নামাজ) রহিত করে দিয়েছে। আর গর্ভবতী এবং দুগ্ধদানকারী মহিলাকেও সাওম মুলতবী রাখার সুযোগ দিয়েছেন।