Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,২৮৪

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

তিনি বলেন, আমি সফর করছিলাম। একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম। তখন তিনি আহার করছিলেন আর আমি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছিলাম। তিনি বললেন, এসো, আমি বললাম, আমি তো সাওম পালন করছি। তিনি বললেন, তুমি কি জান, আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে কী কী মুলতবী করে রেখেছেন? আমি জিজ্ঞাসা করলাম- কী কী মুলতবী করে রেখেছেন? তিনি বললেন, সাওম এবং অর্ধেক সালাত (নামায/নামাজ)।

ছবি বানান