Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৩১১

প্রায় ১ মিনিট · ৪৫ শব্দ

ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা একবার রমযান মাসে সফর করছিলাম। আমাদের কতেক সাওম পালনকারী ছিলেন আর কতেক সাওম ভঙ্গকারী ছিলেন। আমাদের সাওম পালনকারীরাও সাওম ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর সাওম ভঙ্গকারীরাও সাওম পালনকারীদের তিরস্কার করছিলেন না।

ছবি বানান