না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৩৮৪
তিনি বলেন, আমরা একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। আমরা এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম। সাহাবীরা বললেনঃ হে আল্লাহ্র নবী! এই ব্যক্তি দীর্ঘ দিন পর্যন্ত সাওম ভঙ্গ করে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার সাওমও গ্রহণযোগ্য নয় আর তার সাওম ভঙ্গও গ্রহণযোগ্য নয়।