Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৩৮৭

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলা হল যে, এক ব্যক্তি সর্বদা সাওম পালন করে। তিনি বললেনঃ আমার মনে চায় সে যেন কখনো কিছু আহার না করে। সাহাবীরা বললেন, তাহলে বছরের দুই তৃতীয়াংশকালে সাওম পালন করুক? তিনি বললেন, তাও অধিক। সাহাবীরা বললেন, তাহলে সারা বছরের অর্ধেক? তিনি বললেন, তাও অধিক। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাদের অন্তরের ওয়াসওয়াসা বিদূরিত করার আমল সম্পর্কে অবহিত করব না? তা হল প্রত্যেক মাসের তিন দিন সাওম পালন করা।

ছবি বানান