নাসাঈ শরীফ - হাদীস নং ২,৩৮৯
উমর (রাঃ) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! সারা বছর সাওম পালনকারী ব্যক্তির অবস্থা কেমন হবে? তিনি বলেন, তার সাওমও গ্রহণযোগ্য হবে না, আর তার সাওম ভঙ্গও গ্রহণ যোগ্য হবে না। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! দুই দিন সাওম পালনকারী এবং একদিন সাওম ভঙ্গকারীর অবস্থা কেমন হবে? (উত্তরে) তিনি বললেন, এও কি কারো দ্বারা সম্ভব? [উমর (রাঃ)] জিজ্ঞাসা করলেন যে, একদিন সাওম পালনকারী এবং একদিন সাওম ভঙ্গকারীর অবস্থা কেমন হবে? (উত্তরে) তিনি বললেন যে, এ হল দাঊদ (আঃ) এর সাওম। তিনি [উমর (রাঃ)] বললেন একদিন সাওম পালনকারী এবং দুই দিন সাওম ভঙ্গকারীর অবস্থা কেমন হবে? (উত্তরে) তিনি বললেন, আমার ইচ্ছা হয় আমি যেন সেই শক্তি পাই। উমর (রাঃ) বলেন যে, অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রমযান মাসের সাওম এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করা, ইহাই সারা বছর সাওম পালন করার সমতুল্য।