Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৪০৫

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি প্রত্যেক মাসে একদিন সওম পালন কর তাহলে অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি দুইদিন সওম পালন কর, অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি তিন দিন সাওম পালন কর, অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সওম পালনের সামৰ্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি চারদিন সওম পালন কর, তুমি অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম সাওম হল দাউদ (আ.)-এর সাওম। তিনি একদিন সওম পালন করতেন আর একদিন সাওম ভঙ্গ করতেন।

ছবি বানান