না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৪২৩
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন বেদুঈন একটি ভুনা খরগোশ নিয়ে আসল এবং তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়া থেকে বিরত রইলেন। কিন্তু উপস্থিত সাহাবীগণকে তা খেতে বললেন। বেদুঈন ব্যক্তিও বিরত রইল। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কেন খাওয়া থেকে বিরত রাইলে? সে বলল, আমি মাসের তিন দিন সওম পালন করছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সাওম পালনই কর তবে আলোময় দিনের সাওমই পালন কর (আইয়ামে বীয্যের সওম পালন কর)।