Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৪৩১

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি একটি ভুনা খরগোশ রেখে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি এর সাথে রক্ত দেখেছি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত রইলেন এবং খেলেন না, কিন্তু তাঁর সামনে যারা ছিলেন তাদেরকে বললেন, তোমরা খাও। কেননা আমার আগ্রহ থাকলে আমিও খেতাম। আর এক ব্যক্তি পাশে বসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এসো। এদের সাথে খাও। সে বলল, ইয়া রাসূলাল্লাহ্ ! আমি সাওম পালন করছি। তখন তিনি বললেন, তুমি আইয়ামে বীযের সাওম কেন পালন করলে না। সে বলল, আইয়ামে বীয কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখ।

ছবি বানান