না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৫১৯
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা এক সা’ করে যব, খেজুর, কিশমিশ অথবা পনির সাদাকায়ে ফিতর স্বরূপ আদায় করতাম। আমরা এ পরিমাণেই আদায় করছিলাম। মুআবিয়া (রাঃ)-এর যুগ আসলে তিনি বললেন যে, সিরিয়ার দু’ মুদ গম এক সা’ যবের সমপরিমাণ হবে বলেই আমার মনে হয়।