না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৬০৩
তিনি বলেন যে, আমি একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু সাহায্য চাইলে তিনি আমাকে সাহায্য করলেন। অতঃপর তার কাছে আবারও সাহায্য চাইলে তিনি আবার আমাকে সাহায্যে করলেন। এরপর আমি তার কাছে সাহায্য চাইলে তিনি আমাকে পুনরায় সাহায্য করলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, হে হাকীম! এ সমস্ত ধন-সম্পদ মনমুগ্ধকর বটে। তবে যে ব্যক্তি এগুলো সন্তুষ্টচিত্তে গ্ৰহণ করে তার জন্য তাতে বরকত দেওয়া হয়, আর যে ব্যক্তি লোভাতুর অন্তরে গ্রহণ করে তার জন্য তাতে কোন বরকত দেওয়া হয় না, সে ঐ ব্যক্তির ন্যায় যে আহার করে কিন্তু পরিতৃপ্ত হয় না। আর উপরের হাত নীচের হাত থেকে উত্তম।