Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৬০৬

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রাঃ) আমাকে সাদাকা আদায়কারী রূপে নিযুক্ত করলেন। যখন আমি সাদাকা আদায় করে নিলাম এবং সেগুলো উমর ইবন খাত্তাব (রাঃ)-কে দিয়ে দিলাম, তিনি আমাকে কাজের বিনিময় দিতে আদেশ দিলেন। আমি তাকে বললাম যে, আমি এ কাজ আল্লাহর ওয়াস্তে করেছি। আর এর প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে নেব। তিনি বললেন, আমি তোমাকে যা দিচ্ছি তা তুমি নিয়ে নাও। যেহেতু আমিও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সাদাকা উসূল করতাম এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তোমার মতই বলতাম। কিন্তু তিনি আমাকে বলতেন যে, চাওয়া ব্যতীত আমি তোমাকে কিছু দিলে সেটা নিয়ে নেবে এবং খাবে ও সাদাকা করে দেবে।

ছবি বানান