Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৬৫৪

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! কোন স্থান থেকে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মদীনাবাসীগণ ইহরাম বঁধবে যুলহুলায়াফা থেকে। আর সিরিয়াবাসীগণ জুহাফা থেকে আর নজদবাসীগণ ’কারন’ থেকে। ইবন উমর (রাঃ) বলেন, কোন কোন সাহাবীর ধারণা যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়ামানবাসীগণ ইয়ালামালাম থেকে তালবিয়া পাঠ করবে। ইবন উমর (রাঃ) বলতেনঃ একথা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পারিনি।

ছবি বানান