না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৬৭১
কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) বর্ণনা করেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কি বস্ত্ৰ পরিধান করবে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জামা, পাগড়ি, পায়জামা, বুরনুস, মোজা তোমরা পরিধান করবে না। তবে যদি কেউ জুতা না পায়, তাহলে সে মোজা পরিধান করতে পারবে; আর সে যেন তা গ্ৰন্থির নীচ পর্যন্ত কেটে নেবে। আর তোমরা ইহরাম অবস্থায় এমন কাপড় পরিধান করবে না, যাতে জাফরান অথবা ওয়ারস লেগেছে।