না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৬৭৬
এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ্! মুহরিম ব্যক্তি কি কাপড় পরিধান করবে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জামা, পায়জামা, পাগড়ী, বুরনুস ও মোজা পরিধান করবে না, আর মোজা পরবে না, কিন্তু যে ব্যক্তি জুতা না পায়, সে মোজা পরিধান করবে, যা পায়ের গ্রস্থির নীচ থেকে কেটে নেবে। আর ওয়ারস ও জাফরান মিশ্রিত কাপড় পরিধান কল্পবে না।