Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭১২

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

মুহাম্মদ ইবন ইসমাঈল (রহঃ) ... সাফওয়ান ইবন ইয়া’লা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি আগমন করে। তিনি তখন জি’য়িরারানায় ছিলেন। তাঁর গায়ে একটি জুব্বা ছিল, আর মাথা এবং দাড়িতে সুফরা সুগন্ধি লাগান ছিল। সে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি উমরাহর ইহরাম বেঁধেছি- আর আমার অবস্থা আপনি যেরূপ দেখছেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তুমি তোমার জুব্বা খুলে ফেল, আর তোমার শরীর হতে সুফরা সুগন্ধি ধুয়ে ফেল। আর তুমি হজে যা করতে তা-ই উমরায়ও কর।

ছবি বানান