না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭১৫
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি বাহন থেকে পড়ে যাওয়ায় তার ঘাড় ভেঙ্গে যায় এবং মারা যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে কুল পাতার পানি দ্বারা গোসল দাও, এবং তাকে এমন দু’টি কাপড়ে কাফন দিতে হবে, যেন তার মাথা এবং চেহারা বাইরে থাকে। কেননা কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।