না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৩৩
তিনি বলেন, আমি আনাস (রাঃ) থেকে বলতে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হজ্জ ও উমরার একত্রে তালবিয়া পাঠ করতে শুনেছি। রাবী বলেন, আনাস (রাঃ)-এর কথা ইবন উমর (রাঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র হজ্জের তালবিয়া পাঠ করেছেন। এরপর আমি আনাসের সঙ্গে সাক্ষাত করেছি। ইবন উমরের এই উক্তি তার নিকট ব্যক্ত করলে তিনি বললেন, ইবন উমর কি আমাদেরকে বালক মনে করেন? আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান অর্থাৎ উমরা ও হজ্জের তালবিয়া একত্রে পড়তে শুনেছি।