না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৪৩
। তিনি বলেন, আমরা সফরে বের হলাম। হজ্জ ব্যতীত আমাদের আর কোন উদ্দেশ্য ছিল না। সারিফ নামক স্থানে পৌছার পর আমি ঋতুবতী হই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন আর আমি তখন কাঁদছিলাম। তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমার কি ঋতুস্রাব দেখা দিয়েছে? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ ইহা এমন বস্তু, যা আল্লাহ্ তা’আলা আদমের কন্যা সন্তানদের উপর নির্ধারিত করেছেন। তুমি বায়তুল্লাহর তাওয়াফ ব্যতীত মুহরিম ব্যক্তি হজ্জের যে সকল কাজ করে তুমিও তা করতে থাক।