Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৪৫

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, আমার পিতা আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ আমরা জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ)-এর নিকট এসে তাকে জিজ্ঞাসা করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্বন্ধে। তিনি আমাদের নিকট বর্ণনা করলেনঃ আলী (রাঃ) ইয়ামন থেকে আগমন করলেন কুরবানীর জন্তু নিয়ে। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা থেকে কুরবানীর পশু এনেছিলেন। তিনি আলী (রাঃ)-কে বললেনঃ তুমি কিসের নিয়্যত করেছ? তিনি বললেনঃ আমি বললামঃ হে আল্লাহ্! আমি নিয়াত করছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিয়াত করেছেন। আর আমার সাথে রয়েছে কুরবানীর পশু। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তুমি ইহরাম ভঙ্গ করো না।

ছবি বানান