Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৬৩

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মদীনায়) নয় বছর অবস্থান করেন, কিন্তু তিনি হজ্জ করেন নি। তারপর তিনি লোকদেরকে হজ্জের ব্যাপারে ঘোষণা দিলেন। ফলে যে সওয়ার হয়ে অথবা পদব্ৰজে আসার ক্ষমতা রাখতো, এমন কেউ আসতে বাকী রইলো না। তারা মিলিত হলো রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ্জে শরীক হওয়ার জন্য। এমনিভাবে সকলে যুলহুলায়ফায় উপস্থিত হলো। সেখানে আসমা বিনত উমায়স-এর গর্ভে মুহাম্মদ ইবন আবু বকর ভূমিষ্ট হন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ সংবাদ পাঠালে তিনি বলেন, গোসল করে একখানা কাপড় বেঁধে নাও, তারপর তালবিয়া পাঠ কর, তিনি তা-ই করেন। (সংক্ষিপ্ত)

ছবি বানান