না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৮৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলায়ফায় গমন করেন, তখন কুরবানীর পশুর কুঁজের ডান দিকে ইশ’আর করেন। তারপর তা থেকে রক্ত মুছে ফেলেন, আর তাকে দুখানা জুতার কিলাদা পরিয়ে দেন। এরপর তাঁর উটনীর উপর আরোহণ করেন। যখন উটনী তাকে নিয়ে বায়দায় পৌঁছলো, তখন তিনি তালবীয়া পাঠ করে জোহরের সময় ইহরামের দু’আ পড়ে ইহরাম বাঁধেন আর হজ্জের তালবিয়া পাঠ করেন।