না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৯৩
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলায়াফায় পদার্পণ করলেন, তখন কুরবানীর জন্তুর কুঁজের ডানদিকে ইশ’আর করলেন। তারপর তা থেকে রক্ত মুছে ফেললেন। পরে তাকে দুটি জুতার কিলাদা পরালেন। তারপর তিনি তাঁর উটনীতে আরোহণ করলেন। যখন তা তাকে নিয়ে বায়দায় পৌঁছলেন, তখন তিনি হজ্জের ইহরাম বাঁধলেন। তিনি জোহরের সময় হজ্জের ইহরাম বাঁধলেন এবং হজ্জের তালিবীয়া পাঠ করলেন।