না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৮২৮
তিনি বলেন, আবদুল্লাহ ইবন আবু কাতাদা (রহঃ) আমার নিকট বৰ্ণনা করেছেন যে, তাঁর পিতা তার নিকট বলেছেন, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হুদায়বিয়ার যুদ্ধে ছিলেন। তিনি বললেনঃ আমি ব্যতীত সকলেই উমরাহর ইহরাম করেছিলেন। আমি একটি জংলী গাধা শিকার করলাম, এবং তা থেকে আমার সাথীদেরকে খাওয়ালাম, অথচ তাঁরা ছিলেন মুহরিম। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে এ সংবাদ দিলাম যে, এর উদ্ধৃত্ত গোশত আমাদের নিকট রয়েছে। তিনি বললেনঃ তোমরা তা খাও। অথচ তারা সকলেই মুহরিম ছিলেন।