Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৮৫৭

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

এক মুহরিম ব্যক্তি উট থেকে পড়ে যাওয়ায় তার ঘাড় ভেঙ্গে গেল এবং সে মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি বলেনঃ তাকে কুল পাতার পানি দিয়ে গোসল দাও এবং দু’ কাপড় দিয়েই তাকে কাফন দাও। এরপর তিনি বলেনঃ তার মাথা কাফনের বাইরে থাকবে। আর তার গায়ে খুশবু লাগাবে না। কেননা সে কিয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উঠবে। শু’বা (রহঃ) বলেনঃ আমি দশ বৎসর পর তাকে জিজ্ঞাসা করলে তিনি ঐ হাদীস বর্ণনা করলেন, যেমন পূর্বে তিনি বর্ণনা করতেন। কিন্তু তাতে তিনি (অতিরিক্ত) বললেনঃ তার চেহারা এবং মাথা ঢাকবে না।

ছবি বানান