না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৮৬৫
আবদা ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... মূসা ইবন উকবা (রহঃ) বলেনঃ নাফি’ (রহঃ) আমার নিকট বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তাঁর নিকট হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করতেন, তখন যীতুয়া নামক স্থানে অবতরণ করতেন এবং সেখানে রাত্রি যাপন করে ফজরের সালাত আদায় করতেন। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায়ের এই স্থানটি ছিল শক্ত মাটির উঁচু টিলার ওপর। তথায় যে মসজিদ নির্মাণ করা হয়েছিল এস্থানটি সেই মসজিদের ছিল না; বরং এর নীচে উঁচু শক্ত টিলার উপর ছিল।