না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৮৮২
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই হারামের দিকে একটি সেনাদল পাঠানো হবে। যখন তারা বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন তাদের প্রথমাংশ এবং শেষাংশকে ধ্বসিয়ে দেয়া হবে, আর তাদের মধ্যাংশও পরিত্রণ পাবে না। আমি বললামঃ যদি তাদের মধ্যে মুমিন লোক থাকে, তবে তাদের কি অবস্থা হবে? তিনি বললেনঃ ঐ ভূখণ্ড তাদের জন্য কবর হবে।