Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৮৯৬

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাযা আদায় করার জন্য মক্কায় প্রবেশ করলে ইবন রাওয়াহা তার সামনে বলতে লাগলেনঃ خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهِ الْيَوْمَ نَضْرِبْكُمْ عَلَى تَأْوِيلِهِ ضَرَبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهِ وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهِ অর্থঃ হে কাফির সম্প্রদায়! তাঁর রাস্তা ছেড়ে দাও। তার প্রবেশে বাধা দিলে তোমাদেরকে আঘাত করবো। এমন আঘাত, যা মাথা স্থানচ্যুত করে দেবে এবং বন্ধুকে বন্ধুর কথা ভুলিয়ে দেবে। তখন উমর (রাঃ) বললেনঃ হে ইবন রাওয়াহা! রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হারামে তুমি কবিতা আবৃত্তি করছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে ছেড়ে দাও। ঐ মহান সত্তার শপথ! যার হাতে আমার প্ৰাণ, তার এই কবিতাগুলো তাদের জন্য বর্শার আঘাত অপেক্ষা অধিক কষ্টদায়ক।

ছবি বানান