না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯০৩
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তুমি কি জান না যে, তোমার সম্প্রদায় যখন কা’বার পুনঃনির্মাণ করেছিল তারা তখন ইবরাহীম (আঃ)-এর নির্মাণ হতে তাকে ছোট করে নির্মাণ করেছিল। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি তাকে ইবরাহীমী নির্মাণের মুতাবেক পুনঃ স্থাপন করবেন না? তিনি বললেনঃ তা করতাম যদি তোমার সম্প্রদায় কুফৱী অবস্থার নিকটবর্তী না হতো। তখন আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বললেনঃ যদি আয়েশা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা শুনতেন, তবে আমি মনে করি, তিনি হাজরে আসওয়াদের সাথে মিলিত দুই রুকনকে চুম্বন করা ছেড়ে দিতেন, (কিন্তু তিনি তা ছেড়ে দেননি) কারণ বায়তুল্লাহ-এর নির্মাণ ইবরাহীম (আঃ)-এর ভিত্তির উপর সম্পন্ন হয়নি।