না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯০৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ’যদি আমার সম্প্রদায়’ আর রাবী মুহাম্মদের বর্ণনায় রয়েছে ’তোমার সম্প্রদায়’ জাহিলী যুগের নিকটবর্তী না হতো, তা হলে আমি কাবা-এর নির্মাণ কাঠামো ভেঙ্গে তাতে দুটি দরজা করতাম। ইবন যুবায়র (রাঃ) ক্ষমতাপ্রাপ্ত হলে তখন তিনি তাতে দুটি দরজা স্থাপন করলেন।