না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯১১
আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... সাইফ ইবন সুলায়মান (রহঃ) বলেন, আমি মুজাহিদ (রহঃ)-কে বলতে শুনেছি যে, ইবন উমর (রাঃ)-এর ঘরে এসে তাঁকে বলা হলো যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করেছেন। আমি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেলাম, তিনি তখন বের হয়ে গিয়েছেন। আর আমি বিলালকে দরজায় দাঁড়ানো অবস্থায় পেলাম ! আমি বললামঃ হে বিলাল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাবায় সালাত আদায় করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। আমি বললামঃ কোথায়? তিনি বললেনঃ এই দুইস্তম্ভের মধ্যস্থলে তিনি দুই রাকাত সালাত আদায় করেছেন। তারপর তিনি বের হয়ে কা’বার দরজার সামনে দুই রাকাত সালাত আদায় করেছেন।