Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯১৭

প্রায় ১ মিনিট · ১২৯ শব্দ

তিনি এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’বা গৃহে প্রবেশ করলেন। বিলাল (রাঃ)-কে আদেশ করলে তিনি দরজা বন্ধ করে দিলেন, সে সময় কা’বা ঘর ছয়টি স্তম্ভের উপর ছিল। তিনি যেতে যেতে যখন কা’বা ঘরের দরজা সংলগ্ন স্তম্ভদ্বয়ের মধ্যে পৌঁছলেন, তখন আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন। তাঁর নিকট প্রার্থনা করলেন এবং ক্ষমা চাইলেন। তারপর কা’বার প্রত্যেক স্তম্ভের কাছে গেলেন এবং সে সবের সামনে তাকবীর তাহলীল এবং তাসবীহ পাঠ করলেন। এরপর কা’বার পেছনের দিকে এসে সামনে দাঁড়ালেন, সেখানে ললাট ও গাল রাখলেন এবং আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন এবং তাঁর নিকট চাইলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। এরপর তিনি বের হয়ে কা’বার দিকে মুখ করে দুই রাকাত সালাত আদায় করলেন। এরপর প্রত্যাবর্তন করে বললেনঃ এই কিবলা, এই কিবলা।

ছবি বানান