Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৩২

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, বয়ান আমাদের নিকট বর্ণনা করেছেন যে, ওয়াবরাহ (রহঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, আমি আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি, তাকে এক ব্যক্তি প্রশ্ন করলো, আমি হজ্জের ইহরাম বেঁধেছি। এখন আমি কি তাওয়াফ করবো? তিনি বললেনঃ তোমাকে কে নিষেধ করেছে? তিনি বললেনঃ আমি দেখেছি আবদুল্লাহ্ ইবন আব্বাস (রাঃ)-কে তা নিষেধ করতে। আর আপনি আমাদের নিকট তার চাইতে অধিক গ্রহণযোগ্য। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হজ্জের ইহরাম করে বায়তুল্লাহর তাওয়াফ করতে এবং সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করতে দেখেছি।

ছবি বানান