Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৪২

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় শুভাগমন করলেন, তখন তিনি প্রথমে মসজিদে প্রবেশ করে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। এরপর এর ডান দিকে গেলেন এবং তিনবার রমল করলেন এবং চারবার স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করলেন। পরে মাকামে ইবরাহীমে গমন করে বললেনঃ 'তােমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর।' (সূরা বাকারাঃ ১২৫) এরপর তিনি দুই রাকাত সালাত আদায় করলেন। এ সময় মাকামে ইবরাহীম তার ও বায়তুল্লাহর মধ্যস্থলে ছিল। তারপর তিনি দুই রাকআত সালাত আদায়ের পর বায়তুল্লায় গিয়ে হাজরে আসওয়াদকে চুম্বন করেন, তারপর তিনি সাফার দিকে গমন করেন।

ছবি বানান