Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৬১

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেন, আমি আবু তালিব (রাঃ) এর সঙ্গে গিয়েছিলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কাবাসীদের কাছে সম্পর্ক ছিন্ন করার ঘােষণা প্রচারের জন্য পাঠিয়েছিলেন। তিনি বলেনঃ আপনারা কিসের ঘোষণা দেন? তারা বলেনঃ আমরা এ কথা ঘোষণা দেই যে, মু’মিন ব্যক্তি ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না, আর কোন উলঙ্গ ব্যক্তি বায়তুল্লাহর তাওয়াফ কবে না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে ব্যক্তির মধ্যে চুক্তি রয়েছে এর সময় চার মাস পর্যন্ত বহাল থাকবে। যখন চার মাস অতিবাহিত হবে, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আর এ বছবের পর কোন মুশরিক হজ্জ করবে না। আমি এই ঘোষণা দিচ্ছিলাম। এমনকি (ঘােষণা প্রচার করতে করতে) আমার আওয়াজ অস্পষ্ট হয়ে যায়।

ছবি বানান