না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৬৩
ইবন উমর (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এলেন এবং সাতবার কা’বার তাওয়াফ করলেন, এবং মাকামে ইবরাহীমের পেছনে দু’রাকাত সালাত আদায় করলেন এবং সাফা ও মারওয়ায় সাঈ করালেন। আর বললেন ও তােমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে উত্তম নমুনা রয়েছে।