Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৬৯

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... আমর ইবন দীনার (রহঃ) বলেনঃ ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করার পর সাতবার কা’বার তাওয়াফ করেন। পরে মাকামে ইবরাহীমের পেছনে দাঁড়িয়ে দু’রাকআত সালাত আদায় করেন। তারপর যে দরজা দিয়ে লোক বের হয়, সে দরজা দিয়েই তিনি সাফার দিকে বের হন এবং সাফা ও মারওয়ার সাঈ করেন। শুবা (রহঃ) বলেনঃ আইয়ুব (রহঃ) আমর ইবন দীনার (রহঃ) সূত্রে আমার কাছে বর্ণনা করেন যে, ইবন উমর (রাঃ) একে সুন্নত বলে আখ্যায়িত করেছেন।

ছবি বানান