Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৯৯

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় আমাদের উদ্দেশ্যে খুৎবা দিলেন, আল্লাহ আমাদের কান খুলে দিলেন এবং আমরা তিনি যা বলেছিলেন, তা শুনেছিলাম। অথচ আমরা ছিলাম আমাদের মনযিলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হজ্জের আহকাম শিক্ষা দিচ্ছিলেন। যখন তিনি কংকর নিক্ষেপ করা পর্যন্ত পৌছলেন, তখন বললেনঃ দু’ আঙ্গুলে পাথর টুকরো নিয়ে তা নিক্ষেপ করবে। আর মুহাজিরদের মসজিদের সামনে থাকতে আদেশ করলেন এবং আনসারদের মসজিদের শেষভাগে থামতে আদেশ করলেন।

ছবি বানান