না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,০১৭
তিনি বলেন, আমরা আরাফায় মাওকাফের দূরে একস্থানে দণ্ডায়মান ছিলাম। এমন সময় ইবন মিরবা’ আনসারী (রাঃ) আমাদের কাছে এসে বললেনঃ আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত। তিনি বলেনঃ তোমরা তোমাদের মাশায়েরে অবস্থান কর, কেননা তোমরা তোমাদের পিতা ইবরাহীম (আঃ)-এর বিধানের উপর রয়েছ।