না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,০২৮
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঢালু স্থানে অবতরণ করেন, সে স্থানে (বনূ উমাইয়ার) আমীরগণ অবতরণ করেন। তিনি সেখানে পেশাব করে অযু করেন- হালকাভাবে (একবার একবার অঙ্গ ধৌত করেন অথবা পানি স্বল্প ব্যয় করেন।) আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! সালাত। তিনি বললেনঃ এরাতে যে সময়ে সালাত আদায় করতে হয়, সে সালাত ও তার সময় তোমাদের সামনে। যখন আমরা মুযদালিফায় আসলাম, তখন তিনি সালাত আদায় করলেন, শেষ ব্যক্তিটিও তার উটের পিঠ হতে নামার পূর্বে।